নগরকান্দার শাকরাইল গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
- আপডেট সময় : ০৭:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি
নগরকান্দা উপজেলার কাকরাইল গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আঁটসাট বেঁধে অনশনে বসেছেন এক প্রেমিকা। জানা যায় রোববার সকাল থেকে প্রেমিকের বাড়িতে ওই নারী অবস্থান করছেন। এ
ঘটনাটি ঘটেছে লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে। অভিযুক্ত হাসিবুল শেখ (২১) শাকরাইল গ্রামের হবি শেখের পুত্র।
ভুক্তভোগী “মামনি” আক্তার (২৫) নগরকান্দা পৌর এলাকার মিরাকান্দা গ্রামের বক্কার মাতুব্বরের কন্যা। স্থানীয় সূত্রে
জানা যায়, প্রেমিকা মামনি আক্তার এক সন্তানের জননী। এব্যাপারে অনশনে থাকা মামনি আক্তার বলেন, ‘হাসিবুলের সঙ্গে ফেসবুকের মাধ্যমে আমার পরিচয় অতঃপর আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় এক বছর যাবৎ ধরে আমরা দুজন দুজনকে ভালোবাসি। হাসিবুল আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। আমি হাসিবুলের নির্দেশে আমার আগের স্বামীকে তালাক দিয়েছি। কিন্তু বর্তমানে আমি তাকে বিয়ের কথা বললে হাসিবুল আমার সাথে তাল বাহানা করছে।ওর জন্য আমি আমার স্বামীকে তালাক দিলাম অথচ ও আমার সরলতার সুযোগ নিয়ে ছিনিমিনি খেলছে বিধায় আমি কোনো উপায়ান্তর না পেয়ে এখন আমি বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছি।এ অবস্থায় যদি হাসিবুল আমাকে বিয়ে না করলে আমার মরার পথ ছাড়া আর কোনো উপায় থাকবে না। এব্যাপারে স্থানীয় সাংবাদিন খবর পেয়ে হাসিবুলের বাড়ি রোববার সরেজমিনে গেলে হাসিবুলের বাবা হাবিবুর রহমান হবি শেখ সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে হাসিবুল একজন বখাটে ও নেশাখোর। হঠাৎ করে মেয়েটি আমার বাড়িত এসে অনশন করছে। আমার ছেলের সাথে আদৈও কোনো সম্পর্ক আছে কিনা এব্যাপারে আমি কিছু বলতে পারবোনা। উক্ত বিষয়ে জানার জন্য হাসিবুল বাড়িতে না থাকায় জানা জায়নি। নগরকান্দা থানার (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘যেহুত মেয়ে ও ছেলে দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই যদি মনে করেন পারিবারিক ভাবে সমাধান করতে পারেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।




















