ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব- জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহী ১সেপ্টেম্বর ২০২৫

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। দলীয় ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরী সহ ৯ টি উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের ধার সহ অলিগলি।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। একই দিন বিকেল সাড়ে ৩টায় বাটার মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হবে। র‌্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এতে অংশ নেবেন বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা। এছাড়াও দলীয় কার্যালয়ে রাতে আলোকসজ্জিতকরণ ও দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হবে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হবে।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড: সৈয়দ শাহীন শওকত জানান, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী হবে স্মরণকালের। যেখানে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে। রাজশাহী বিএনপির ঘাঁটি হলেও বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কারণে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টমুক্ত রাজশাহীতে এবার উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি

আপডেট সময় : ০৮:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫