ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

ফেসবুকে প্রেম, বিয়ে ও ডিভোর্সের পর ছুরিকাঘাত – জয়পুরহাটে আহত ১*

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

*জয়পুরহাট প্রতিনিধি মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া সাতবাড়িয়া গ্রামে প্রেম ও সন্দেহজনিত কারণে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম কড়িয়া সাতবাড়িয়া গ্রামের মোছাঃ তাজমিন (পিতা: মোঃ হারুন) প্রায় ৭ মাস আগে ভারতের মোঃ মাসুদ নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমে জড়ান। পরিচয়ের মাত্র দুই মাস পর তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। তবে কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে তাদের ডিভোর্স হয়।

এরপর মোঃ মাসুদ সন্দেহ করেন যে তাজমিনের সাথে একই গ্রামের মোঃ লাবিব (পিতা: মোঃ জয়নুল আবেদীন) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকেই গত ৩১ আগস্ট রাত ৯টার দিকে মোঃ মাসুদ লাবিবকে ফোন করে লকমা মিশন মাঠ সংলগ্ন এলাকায় ডেকে নেয়। সেখানে গলায় ছুরির আঘাত করে হত্যার চেষ্টা করলে লাবিব মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারী মোঃ মাসুদ পালিয়ে যায়।

আহত লাবিবকে স্থানীয়রা দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বলেন, *”ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।”*

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এএসআই হুমায়ুন।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেসবুকে প্রেম, বিয়ে ও ডিভোর্সের পর ছুরিকাঘাত – জয়পুরহাটে আহত ১*

আপডেট সময় : ০৬:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫