ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

কালিয়াকৈরে প্রথম বাণিজ্য মেলার উদ্বোধন, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে প্রথমবারের মতো আয়োজিত পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এ মেলার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি স্থানীয় মানুষকে নতুন এক বিনোদনের সুযোগ এনে দেবে।

এক মাসব্যাপী এ মেলায় থাকছে বিভিন্ন পণ্যের প্রদর্শনী, শিশুদের রাইড, ট্রেন, ভূতের বাড়ি, মরণকূপসহ নানা আয়োজন। দর্শনার্থীদের সুবিধার্থে রয়েছে নামাজের জায়গা, শিশুদের মায়ের দুধ খাওয়ানোর কক্ষ, সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা।

উদ্বোধনের দিন বিকেল থেকেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শকরা জানান, কালিয়াকৈরে এমন আয়োজন আগে কখনও হয়নি। উদ্বোধন উপলক্ষে সেদিন প্রবেশ মূল্য ছিল সম্পূর্ণ ফ্রি, ফলে সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণ রূপ নেয় উৎসবে।

আয়োজকরা জানিয়েছেন, পুরো এক মাসব্যাপী মেলায় প্রতিদিনই দর্শনার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা থাকছে। তারা আশা করছেন, এ মেলা কালিয়াকৈরের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও নতুন দিগন্ত উন্মোচন করবে

তারিখঃ৪/৯/২০২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে প্রথম বাণিজ্য মেলার উদ্বোধন, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৬:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫