ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে সাবেক ইউপি সদস্যের পরিবারের বিরুদ্ধে ফেক আইডি খুলে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ কুড়িগ্রামে ধারালো অস্ত্রের হামলায় ৫ জন আহত, ৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ, কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য   ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ

খুলনা নিউ মার্কেটে মোবাইলের দোকানে চুরি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা নিউ মার্কেটের দ্ধিতীয় তলায় একটি মোবাইলের দোকানে চুরি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৫ মিনিটে ৪ জন চোর দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে ৩৫ টি মোবাইল এবং নগদ ৪ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। খুলনা মহানগর মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম পল্টু জানান, সকাল সাড়ে ৯ টার পর মার্কেটের প্রধান ফটক খোলা হয়। সকাল ৯ টা ৫৫ মিনিটে ৪ জন ব্যক্তি ধারালো ধাতব যন্ত্র দিয়ে দোকানের তালা দুটি কেটে ফেলে। দুজন ভেতরে প্রবেশ করে ৩৫ টি মোবাইল ফোন ও নগদ ৪ লাখ টাকা নিয়ে যায়। আশপাশের দোকান মালিকরা তাদের দোকান খুলতে গিয়ে তালা কাটা অবস্থায় দেখতে পান। নিউ মার্কেটের ব্যবসায়ীরা জানান নিরাপদ ব্যবসা কেন্দ্র হিসেবে নিউমার্কেটের একটা সুনাম রয়েছে। গত ৪০ বছরে মার্কেটের ভেতরে এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে সবাই আতংকিত। এদিকে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস জানান, আমি ৪০ বছরেরও বেশি এই মার্কেটের সভাপতি। আমার এই দীর্ঘ দিন দায়িত্ব পালনকালে এমন ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন চুরির বিষয়টি তদন্ত করে চোরকে দ্রুত  আইনের আওতায় আনতে  পুলিশকে বলা হয়েছে। নগরীর সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তোভোগীরা অভিযোগ দিলে মামলা এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনা নিউ মার্কেটে মোবাইলের দোকানে চুরি।

আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫