ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

উখিয়ায় ৯৯৯-এ ফোন, পুলিশের অভিযানে স্কুলছাত্রী উদ্ধারঃ থানায় অভিযোগ দায়ের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসী দম্পতির হাতে আটক এক স্কুলছাত্রীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজাপালং ইউনিয়নের ধলিয়াঘোনায় ছৈয়দ আলম ও তার স্ত্রী রোমা আক্তার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার সুমাইয়াকে (১৭) জখম করে নিজ বাড়িতে আটক রাখে বলে অভিযোগ পাওয়া যায়।

লামিয়ার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও অস্ত্রের মুখে হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

এ ঘটনায় লামিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উখিয়ায় ৯৯৯-এ ফোন, পুলিশের অভিযানে স্কুলছাত্রী উদ্ধারঃ থানায় অভিযোগ দায়ের!

আপডেট সময় : ০১:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫