ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা ২০ সেপ্টেম্বর শনিবার ১৬:০০ ঘটিকায় চট্টগ্রাম পাচঁলাইশ থানাধীন স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সাঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। কেন্দ্রীয় পর্ষদ সদস্য দিদারুল আলম ও মোহাম্মদ আলমগীর এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, সাহেদ আলী চৌধুরী, শেখ মাকসুদুর রহমান দুলাল, এস এম মোর্শেদূল আমিন, মোহাম্মদ হারেছ, শফিউল আজম নিজাম, এম মকসুদুর রহমান হাসনু, ডা. সাইফুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ আলী, মাওলানা আবুল বাসার, ইউসুফ আলী, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মোঃ আশরাফুজ্জামান, এইচ এম আলী আবরাহা দুলাল, আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ আজম, মোহাম্মদ নাসির উদ্দীন, এসএম মহিবুল্লাহ প্রমুখ।

সভায় পূর্বনির্ধারিত আলোচ্যসূচী মোতাবেক সম্মানিত সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় ত্রৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সভায় আসন্ন মহান ২৬ আশ্বিন বিশ্ব অলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফ উদযাপনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাংগঠনিক সেল, প্রচার ও মিডিয়া সেল, অর্থ ও হিসাব সেল, তাত্ত্বিক সেল সহ বিভিন্ন সেলের দায়িত্বশীল সম্মানিত সদস্যগণ তাদের স্ব স্ব সেলের সুবিধা-অসুবিধা ও ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন।

মিলাদ, কিয়াম শেষে সভায় দেশ-জাতি উম্মাহ ও বিশ্বমানবতার মুক্তি কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করা হয়। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা হাবিবুল হোসাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫