ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি বিজ্ঞপ্তিঃ তারিখ ০৮-০৬-২০২৬ ইং  ৬৫ শতাংশ গ্রাহককে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে

পত্নীতলা সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলা সীমান্তে বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবু তাহেরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ঘোলাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫ গ্রাম হেরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

বিজ্ঞাপনঃ ফরিদপুর মহানগর প্রেস ক্লাবে সদস্য সংগ্রহ চলছে ও ফরিদপুর মহানগর বার্তা পত্রিকায় সারা দেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহী প্রার্থী সাংবাদিক ভাই ও বোনেরা যোগাযোগ করুন০১৭১১৯২৯৪৭৩ ##

আটকৃতরা হলেন—পত্নীতলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৪৬), তার ছেলে মো. শহিদ হাসান (২২) এবং চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. সৌমিক হাসান (২৮)।

পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলা সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ৩

আপডেট সময় : ০২:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫