ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন  কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  নোটিশের পর আজ বিকেল ৩টায় ফরিদপুরে উচ্ছেদ অভিযান। কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তাদের মূল্য বোঝা যায়

গাজীপুর তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুর জেলার কালিয়াকৈর রেঞ্জে তালবীজ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে ঢাকা বন বিভাগের সার্বিক সহযোগিতা ও সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রাবিটের কালামপুর চাররাস্তা সংলগ্ন বনভূমিতে ১০ হাজার তালবীজ রোপণের কার্যক্রম শুরু হয়। আগামী কয়েক দিনের মধ্যেই কালামপুরের নতুন বাগান ও সড়কের দুই পাশে তালগাছ লাগানো হবে। এ সময় কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিমের নেতৃত্বে তাল বিচ রোপন শুরু করা হয়। আরো উপস্থিত ছিলেন চন্দ্রাবিট কর্মকর্তা মো. ইকবাল হোসেন , চন্দ্রা বিটের সোহাগ হোসেন সহ কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী ও স্থানীয় অংশীদাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেবা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সেলিম রানা জানান, আমরা এ বছর গাজীপুর জেলায় সাড়ে ১৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে প্রচুর বীজ সংগ্রহ করা হয়েছে। আমাদের লক্ষ্য পরিবেশবান্ধব উদ্যোগকে এগিয়ে নেওয়া। তালগাছের ফলের চাহিদা যেমন রয়েছে, তেমনি বজ্রপাত প্রতিরোধেও এর বিশেষ ভূমিকা রয়েছে।

চন্দ্রাবিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, যদি প্রত্যেকে নিজেদের দায়িত্বে তালবীজসহ দেশীয় ফলজ গাছ লাগাতে এগিয়ে আসে, তবে আবারও সেই সোনালী দিনের মতো সবুজে ভরে উঠবে এ অঞ্চল।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম বলেন, সেবা যুব উন্নয়ন সংস্থার এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তালগাছ হারিয়ে যাওয়ার কারণে নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা পিছিয়ে পড়েছি। এ উদ্যোগের মাধ্যমে তালগাছ ফিরিয়ে আনা গেলে তা হবে সময়োপযোগী ও পরিবেশবান্ধব পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুর তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ০৩:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫