আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র:
শনিবার বেলা ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে পুলিশ সুপার মহোদয়ের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব মো: আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, ‘আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য প্রস্তুত আছে এবং এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব সৃষ্টি ও উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে অথবা অন্য কোন উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে সেজন্য অনলাইন মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলমান রয়েছে। মোতায়েনকৃত পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে ডিবি ও গোয়েন্দা শাখার সদস্যরা মাঠে কাজ করবে। এছাড়াও তিনি ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।’
এ সময় উপস্থিত ছিলেন জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তবৃন্দ।


























