ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। 

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কর্মীদের মধ্যে সংঘর্ষে এএসপিসহ আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা – মাদারিপুর জেলা প্রতিনিধি 

মাদারীপুর-৩ আসনের বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর কর্মী সমর্থকদের সংঘর্ষের জেলার সহকারী পুলিশ সুপার, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম (অব,) দুপুরে শোডাউন করে কালকিনি উপজেলা চত্বরে প্রবেশ করেন। এ সময় তার সাথে অন্তত দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি উপজেলা চত্বরে শহীদ মিনার মঞ্চে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের সাথে কথা বলছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন শহীদ মিনার মঞ্চে বক্তব্য না দেওয়ার জন্য রেজাউল করিমে অনুরোধ করেন।

পরে রেজাউলকে তার রুমে নিয়ে যায়। বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান খোকন তালুকদারের কর্মী ও কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচএম তুহিনের সাথে রেজাউল করিমের সমর্থকদের হাতাহাতি শুরু হয়। পরে মুহূর্তের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার চাতক চাকমাসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এ ঘটনায় চাতক চাকমা, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কালকিনিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ফলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার চাতক চাকমা বলেন, পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে যাই। তবে দেশীয় অস্ত্রের আঘাতে আমি সহ দুজন আঘাতপ্রাপ্ত হয়েছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আছে। তবে যেকোন সময়ে আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পুলিশ প্রস্তুত আছে।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, রেজাউল সাহেব বেশ কিছু লোকজন নিয়ে উপজেলা চত্বরে মিছিল করছিলেন। আমি গিয়ে তাকে অনুরোধ করে আমার রুমে নিয়ে আসি। পরবর্তীতে কিছু লোকজন এসে তাদের উপর হামলা করে। পরিস্থিতি বর্তমানে ভালো আছে। তবে সংঘর্ষের বিষয়ে বিএনপি মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীকে পাওয়া যায়নি ।মোবাইলে ফোন দিলেও রিসিভ করেনি।

শাখাওয়াত হোসেন মোল্লা  মাদারীপুর জেলা প্রতিনিধি, মোবাইল ০১৭১১-০২৭৫১১, তাং ০৬/১০/২৫ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কর্মীদের মধ্যে সংঘর্ষে এএসপিসহ আহত ১৫

আপডেট সময় : ০৮:১৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫