মোঃ আলমগীর হোসেন এর অকাল মৃত্যুতে ১৯৯৯ ব্যাচের বন্ধুদের আয়োজনে স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৩৩৩ বার পড়া হয়েছে

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি
ফরিদপুর জেলার সালথা উপজেলার ধূতরা-হাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর অকাল মৃত্যুতে ১৯৯৯ ব্যাচের লস্কর কান্দী উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের আয়োজনে ১০ অক্টোবর ২০২৫ তারিখ স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত স্মরনসভা ও দোয়ার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মো:হাবিবুর রহমান,অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রঃশিঃ,লস্কর কান্দি উচ্চ বিদ্যালয়। এছাড়াও অন্যান্য
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:ইউনুস আলী অবসরপ্রাপ্ত শিক্ষক, লস্কর কান্দি প্রাঃবি: মোঃএসকেন্দার আলী অবসরপ্রাপ্ত লস্কর কান্দী উচ্চ বিদ্যালয়,মোঃ খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত লস্কর কান্দী উচ্চ বিদ্যালয়, রিয়াজ মাহমুদ সহকারী শিক্ষক লস্কর কান্দী উচ্চ বিদ্যালয়। এসময় আরও উপস্থিত ছিলেন- ধুতরা হাঁটি হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ আবেদ আলী, মো:মোসলেম উদ্দীন,সিনিয়র শিক্ষক, কাচনাইল সরকারি প্রা: বিদ্যালয়। এছাড়াও প্রয়াত আলমগীর হোসেন এর আপন বড় ভাই মো:হুমায়ুন কবির,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়। স্মরনসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বন্ধুদের পক্ষ থেকে মো:নূরুল ইসলাম।দোয়ার অনুষ্ঠানটি প্রথমে বন্ধু মো:আবুল হোসেন কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু করেন, এবং বন্ধুদের পক্ষ থেকে আলোচনা করেন-মো:কামাল হোসেন, সাংবাদিক রেজাউল করিম সাধারণ সম্পাদক (ফরিদপুর মহানগর প্রেস ক্লাব), মোশাররফ হোসেন, মোঃ আলিমুজ্জামান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ কালাম হোসেন, এস আই কামাল, সাইয়িদ, মোঃ ছত্তার মাতুববর, মোঃ নূরুল ইসলাম, অমল কুমার, জয়ন্ত রায়, সিনিয়র নার্স মাহমুদা সুলতানা (মনি) কর্মরত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও শোলাকুনড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন লাবনী প্রমুখ সহ আরও অনেকে। এছাড়াও ব্রাইট ফিউচার সমিতির পক্ষ থেকে আলোচনা করেন শাহা আলম সেলিম। উক্ত দোয়ার অনুষ্ঠানে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গুনি জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র কোরআন থেকে দোয়া করেন মুফতি মোঃখালিদ বিন মোস্তফা। উক্ত স্মরনসভা ও দোয়ার অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এসএসসি ব্যাচ ১৯৯৯ সাল সকল বন্ধু, লস্কর কান্দি উচ্চ বিদ্যালয়। এসময় মোঃ আলমগীর হোসেন এর বাবা মোঃ হাসেম খান তার ছেলের বন্ধুদের কে একসাথে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে তার ছেলের জন্য দোয়া চান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রকাশ থাকে যে, মোঃ আলমগীর হোসেন ২২ জুন ২০২৫ ইং হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালীন সময়ে তার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক কন্যা সন্তান তাবাসসুম (তানিশা), স্ত্রী, বাবা- মা, ও বড়ো ভাই বোন সহ অসংখ্য বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন রেখে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। উক্ত স্মরনসভা অনুষ্ঠানটি আলমগীর হোসেন এর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।

























