ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকনিকান্দি কালিবাড়ি মন্দিরের আঙ্গিনায়, দুই দিন ব্যাপী সংঘের উদ্যোগে ৬ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৫ বছর ধরে সার লুটেপুটে খাচ্ছে একই পরিবারের ৭ ডিলার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার : মোঃ আশিকুর রহমান বিপ্লব 

জেলা প্রতিনিধি রাজশাহী 

একই পরিবারের প্রতিটি সদস্যর নামে নিয়মবহির্ভূতভাবে বিসিআইসি ডিলার নিয়োগ নিয়ে  ১৫ বছর ধরে সার বানিজ্য চালানোর অভিযোগ উঠেছে সাবিনা খাতুন নামে এক ডিলারের বিরুদ্ধে। তিনি সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা -১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু’র নিকট আত্মীয় ।

অনুসন্ধানে জানা গেছে, সার ডিলার নিয়োগ নীতিমালা-২০০৯ উপক্ষো করে অনিয়মের মাধ্যমে সাবিনা খাতুন তার নিজ নামে সহ তার বাবা, মা, চাচা, মামা ও দুই বোনের নামে লাইসেন্স বাগিয়ে নিয়েছেন।

সাবিনা খাতুন উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বাপ্পি এন্টারপ্রাইজ এর সত্বাধীকারী।অভিযোগ  রয়েছে সে দূর্গাপুর উপজেলার স্থায়ী বাসিন্দা না হয়েও ভূয়া কাগজপত্র দাখিল করে বাগিয়েছেন বিসিআইসি ডিলারশীপ। স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী সার না দেওয়া এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়াসহ বাহিরে অতিরিক্ত দামে সার বিক্রি করেন বলে জানান স্থানীয় কৃষকরা।

অনুসন্ধানে আরো জানাযায়,পানাননগর ইউনিয়নের এসএস এন্টারপ্রাইজের ডিলার কালাম উদ্দিন তার আপন চাচা। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনিও সাবিনার মত একই পদ্ধতিতে ভূয়া কাগজপত্র দাখিল করে ডিলারশীপ বাগিয়েছেন।  এরই মধ্যে নানা অভিযোগে এস এস এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই  সংশ্লিষ্ট দপ্তরে লাইসেন্স সমর্পণ করেছেন। এমন পরিস্থিতিতে সার বরাদ্দ স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। এছাড়াও চলতি বছরের ১৭ জানুয়ারি অবৈধভাবে ৮৮ মেট্রিকটন সার পাচার কালে  যশোরের অভয়নগর থানা পুলিশ আটক করে। এ ঘটনায়  সাবিনার চাচা  কালাম উদ্দিন সহ মোট ১১ জনকে আসামি করে  মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে বাপ্পি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাবিনা খানেরন সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বিষয়টি স্বীকার করে বলেন, লাইসেন্স গুলো আমার আত্মীয় স্বজনের নামে আছে। লাইসেন্স বের করতে অনেক কাটখড় পোড়াতে হয়েছে এবং তা এখনো টিকিয়ে রেখেছি। নাগরিকত্বের বিষয়ে তিনি জানান উপজেলার আমগ্রামে আমার জমি ও বাড়ি  রয়েছে সেখানে প্রায় ২৫ বছর আগে বসবাস করতাম এখন করিনা ওই সময়ে আমি সেখানকার নাগরিকত্ব নিয়েছি।

এদিকে বাঘা উপজেলার মনিগ্রামের ডিলার নিয়োগ নিয়ে নানা অনিয়ম করেছেন সাবিনা খাতুনের মামা  রাফসান  এন্টারপ্রাইজের  স্বত্বাধিকারী  রেজাউল করিম। নানা অনিয়মের কারনে  তার লাইসেন্স বাতিল করে  কর্তৃপক্ষ ।

এ বিষয়ে দূর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, বাপ্পি এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে যে অভিযোগ আছে তার বিষয়ে  আমরা অবগত আছি। ইতিমধ্যে পানানগর ইউনিয়নের এসএস এন্টারপ্রাইজ এর  নানা অনিয়মের অভিযোগে তার লাইসেন্স স্থগিতের  সুপারিশ  করার পাশাপাশি সার বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে সেসব  ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১৫ বছর ধরে সার লুটেপুটে খাচ্ছে একই পরিবারের ৭ ডিলার

আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫