ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

১০ টাকায় ইলিশ দেওয়ার পর এবার ১ টাকায় গরুর গোস্ত বিতরণের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল তালুকদার সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার পর এবার ১ টাকায় অসহায় দরিদ্র মানুষের মাঝে গরুর গোস্ত  বিতরণের ঘোষণা দিয়েছেন

ফরিদপুর-৪ আসনের আলোচিত সেই স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল।

গত ১৭ সেপ্টেম্বর সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপুল সংখ্যক জনসাধারণের মাঝে স্বল্প সংখ্যক ইলিশ মাছ বিতরণ করতে গিয়ে বিরম্বনার শিকার হয়ে আলোচনায় আসেন ফরিদপুর -৪ আসনের সম্ভব্য স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল। যদিও শেষ পর্যন্ত ইলিশ মাছ নিতে আসা হাজার হাজার মানুষের চাপ সামলাতে না পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি৷ এবার ভাঙ্গা উপজেলার দরিদ্র অসহায় জনসাধারণের মাঝে ১ টাকায় গরুর গোস্ত বিতরণ করার ঘোষণা দিয়ে আবারো আলোচনায় এসেছেন তিনি। ইতি মধ্যেই বিভিন্ন স্থানে ১ টাকায় গরুর গোস্ত বিতরণের বিপুল সংখক পোষ্টার দেখা যাচ্ছে হাটে, ঘাটে, মাঠে, ময়দানে।  ১ টাকায় গরুর গোস্ত বিতরণ করার ঘোষণার বিষয়টি নিয়ে ফরিদপুর -৪ আসনের জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখছেন ব্যপারটি।

এ ব্যাপারে স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের সাথে টেলিফোনে  যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় ভাংগা উপজেলায় ১ টাকার বিনিময়ে অসহায় ১০০ মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হবে৷ ইতিমধ্যে বিভিন্ন জায়গায়  গরুর গোস্ত বিতরনের পোস্টার লিফলেট লাগানো হয়েছে। তিনি আরো বলেন, আগের বার ১০ টাকায় ইলিশ মাছ বিতরণে সমস্যা সৃস্টি হওয়ায় এবার আগে থেকেই ১০০ জন দরিদ্র অসহায় জনসাধারণের মাঝে টোকেন দেওয়া হয়েছে। শুধুমাত্র টোকেনধারীদের মাঝেই গরুর গোস্ত বিতরণ করা হবে। পোষ্টারে বিতরণের স্থান উল্লেখ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কৌশলগত কারণে  বিষয়টি গোপন রাখা হয়েছে। তবে বিতরণের আগের দিন মিডিয়াকে জানানো হবে বলে জানান তিনি।

এমন ঘোষনায় জনসাধারনের মাঝে  বিরুপ প্রতিক্রিয়ার তৈরী  হয়েছে৷ বিপুল সংখ্যক জনসাধারনের মধ্যে মাত্র ১০০ জনকে গরুর গোস্ত বিতরনের ঘোষনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃস্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০ টাকায় ইলিশ দেওয়ার পর এবার ১ টাকায় গরুর গোস্ত বিতরণের ঘোষণা

আপডেট সময় : ০৫:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫