ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে ঘরে রাখা বোমার বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল আতঙ্কে এলাকাবাসী হাতীর সাথে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে গিয়ে শিশু নিহত পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী

সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, লিডারশীপ, শিক্ষা ও ক্যারিয়ার, তরুণদের সামাজিক দায়বদ্বতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিভদ্র, প্রাইম রিপোর্টার:

ফরিদপুরে সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, লিডারশীপ, শিক্ষা ও ক্যারিয়ার, তরুণদের সামাজিক দায়বদ্বতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সরকারি রাজেন্দ্র কলেজে “বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গনাইজেশন” ফরিদপুর জেলা শাখার আয়োজনে সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, লিডারশীপ, শিক্ষা ও ক্যারিয়ার, তরুণদের সামাজিক দায়বদ্বতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “আপনাদের প্রথম ও প্রধান দায়িত্ব হলো সচেতনতা। সোশ্যাল মিডিয়ায় হয়রানি, ছবি বা তথ্য চুরি, অনলাইন লেনদেনে প্রতারণা, ফেক আইডি দিয়ে মিথ্যা প্রচার – এগুলি সবই সাইবার অপরাধ। অনেকেই না জেনে নিজেদের ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে দিয়ে দেয়, যা অপরাধীদের ফাঁদ পাতা সহজ করে তোলে। তাই অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং অবশ্যই সাইবার বুলিং বা হয়রানির শিকার হলে ভয় না পেয়ে সরাসরি কলেজ কর্তৃপক্ষ বা স্থানীয় থানায় যোগাযোগ করুন। আমরা আপনাদের পাশে আছি। সাইবার স্পেসকে নিরাপদ রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।”
শিক্ষা ও ক্যারিয়ার, লিডারশীপ ও তরুণদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে তিনি বলেন, “শিক্ষা শুধু একটি ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং এটি তোমাদের মানসিক উৎকর্ষ সাধন এবং সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মূল ভিত্তি। তোমরা ঘৃণা, বিদ্বেষ বা গুজবের পরিবর্তে ইতিবাচক তথ্য, সৃজনশীল কাজ এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দাও। একটি সুন্দর, নিরাপদ ও প্রগতিশীল সমাজ গড়ে তোলার দায়িত্ব তোমাদেরই।”
সর্বশেষে তিনি শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তোমরা এদেশের ভবিষ্যৎ। জ্ঞান, দক্ষতা এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে তোমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করো, যাতে তোমরা ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো এবং একইসাথে সমাজের একজন গর্বিত ও দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো।“
এসময় উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, লিডারশীপ, শিক্ষা ও ক্যারিয়ার, তরুণদের সামাজিক দায়বদ্বতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫