ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

স্বতন্ত্র নার্সিং অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে নার্সদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

, রাজশাহী, ৩০ অক্টোবর ২০২৫:

স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), রাজশাহী জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুর ২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধনে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের শতাধিক নার্স অংশ নেন। বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের নার্সিং খাতের ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির প্রতীক। এ অধিদপ্তর বিলুপ্তি নার্সদের স্বতন্ত্র পেশাগত পরিচয় ও প্রশাসনিক স্বাতন্ত্র্যকে ক্ষুণ্ন করবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, নার্সিং সেবার মানোন্নয়ন, প্রশিক্ষণ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে বিদ্যমান নার্সিং অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এ অধিদপ্তর বিলুপ্ত বা একীভূত করার যেকোনো পদক্ষেপ নার্সদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানান— নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্র অবস্থান অক্ষুণ্ণ রাখতে এবং নার্সিং পেশার মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বতন্ত্র নার্সিং অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে নার্সদের মানববন্ধন

আপডেট সময় : ১২:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫