আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহীতে কোন কথা বলতে রাজি হলেন না আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
- আপডেট সময় : ১১:৫৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী
শনিবার সকালে তিনি নগরীর রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় সাংবাদিকদরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। পরে তিনি নিজ থেকেই বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। সারাদেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্য্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সট/ আসিফ নজরুল, উপদেষ্টা, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রনালয়।























