ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ আটক ২ কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

ফরিদপুরের সালথা থানাধীন নকুলহাটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নিমিষেই কৃষকের স্বপ্ন ভস্মীভূত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি ফরিদপুর 

ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে শনিবার (৮ নভেম্বর) সকালে ঘটে যায় এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা। সকাল ৮টার দিকে কৃষক আজম মোল্যার বসতঘর থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।

স্থানীয়রা তড়িঘড়ি করে পানি ও বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনায় কৃষক আজম মোল্যার বসতঘরসহ আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ সব মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে আজম মোল্যা বলেন,

“আগুন লাগার পর কিছুই বের করতে পারিনি। চোখের সামনে সব শেষ হয়ে গেল। অন্তত সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।”

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল জলিল জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও কৃষক আজম মোল্যা পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের সালথা থানাধীন নকুলহাটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নিমিষেই কৃষকের স্বপ্ন ভস্মীভূত

আপডেট সময় : ০৭:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫