ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

কালিয়াকৈরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইরাদ সিদ্দিকীর নামে থানায় দুটি অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

দেশবিরোধী চক্রান্ত ও নাশকতার পরিকল্পনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে কালিয়াকৈর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন মিনার ও কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ আলাদা ভাবে সোমবার সকালে কালিয়াকৈর থানায় ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি অভিযোগ জমা দেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গত ৯ নভেম্বর রোববার কালিয়াকৈর হাইটেক সিটি রেলস্টেশনের বারান্দায় স্থানীয় সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সাথে তার প্রতিনিয়ত ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং তিনি বেশ কয়েকবার ভারতেও গিয়েছেন এ বিষয়ে কথাবার্তা বলতে। এ ছাড়া গাজীপুর ১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তার ছোট ভাই চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী কে নিয়েও বিভিন্ন প্রকার অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নান জানান, পৃথক দুটি অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাং ১০/১১/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইরাদ সিদ্দিকীর নামে থানায় দুটি অভিযোগ।

আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫