ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

মোহাম্মদপুরে মোটরসাইকেল-অটো ভ্যান সংঘর্ষে সৌদি প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের মোহাম্মদপুরে মোটরসাইকেল ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক সৌদি প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ আবুবক্কার মোল্লা (২২)। তিনি গুনবহা ইউনিয়নের নায়ানীপাড়া গ্রামের মোঃ লিটন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আবুবক্কার মোল্লা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আবুবক্কার মাত্র ১২ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থাকার পর তিনি পরিবারের সঙ্গে কিছুদিন থাকার উদ্দেশ্যে নিজ বাড়িতে আসেন। কিন্তু দেশে ফেরার পর এত অল্প সময়ের মধ্যেই তার এমন মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের স্বজনরা জানান, আবুবক্কার ছিলেন এক পরিশ্রমী ও বিনয়ী যুবক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে তিনি বিদেশে কাজ করে সংসারের অভাব মেটাতেন। তার অকাল মৃত্যুতে পরিবার এখন নিঃস্ব ও দিশেহারা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোহাম্মদপুরে মোটরসাইকেল-অটো ভ্যান সংঘর্ষে সৌদি প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:১৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫