ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত 

স্বর্গীয় সাংবাদিক গৌতম দাসের ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:

সন্ত্রাসীদের হাতে নিহত নির্ভীক সাংবাদিক ও সমকালের নিজস্ব প্রতিবেদক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৮ টায় ভাঙ্গা পৌরসভার চন্ডীদাস যেদী গ্রামে গৌতম দাসের সমাধিতে সমকালের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশগ্রহণ করেন সমকালের প্রতিনিধিসহ ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা। এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবে গৌতমের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রয়াতের গ্রামের বাড়ি ভাঙ্গার চণ্ডীদাসদি নানা কর্মসূচি পালন করা হয়।

এদিন সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট ‌শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে ‌গৌতম দাসের প্রতিকৃতিতে‌ শ্রদ্ধাঞ্জলি অর্পণ ‌এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা ‌ অনুষ্ঠিত হয়। ‌

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ‌কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ‌এবং সাধারণ সম্পাদক ‌ মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, সাংবাদিক ‌শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মফিজুর রহমান শিপন, এসএম মনিরুজ্জামান প্রমূখ। আয়োজনে সার্বিক সহায়তা করে সমকাল সুহৃদ পরিবার।

আলোচনা সভায় বক্তারা সাহসী সাংবাদিক গৌতম দাসের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন, গৌতম দাসের লেখায় সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সত্য সংবাদ প্রকাশ করতেন।‌ সাধারণ মানুষের পক্ষে কথা বলতেন, আর তাই ‌ একটি সত্য খবর প্রকাশ করায় ২০০৫ সালের ১৭ ই নভেম্বর সন্ত্রাসীরা তাকে ‌তার কার্যালয়ে ‌নির্মমভাবে হত্যা করে। তার মৃত্যুতে ‌ দেশ একজন ‌‌সাহসী সাংবাদিককে ‌হারিয়েছে। যদিও পরবর্তীতে তারপর হত্যাকাণ্ডের বিচার হয়েছে। ‌ আসামিরা গ্রেপ্তার হয়েছে ‌। বক্তারা সাংবাদিক ‌ গৌতম দাসের ‌ আত্মার শান্তি কামনা করেন। একই সাথে আগামী দিনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।

এ সময় সমকাল জেলা প্রতিনিধি রাশেদুল হাসান কাজল, সাংবাদিক জাকির হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের ‌ সদস্যবৃন্দ, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, অহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভাঙ্গায় শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ভাঙ্গা প্রতিনিধি অজয় দাস, কালের কণ্ঠের দিলীপ দাস, ইত্তেফাকের রমজান সিকদার, সমকালের সাইফুল ইসলাম শাকিল, সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ’র সম্পাদক মজিবর রহমান মুন্সীসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে। সমকালের পক্ষে সেদিন ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন স্থানীয় প্রতিনিধি হাসানউজ্জামান। এর আট বছর পর ২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বর্গীয় সাংবাদিক গৌতম দাসের ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৯:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫