শিক্ষিত জাতি গড়তে হলে শিক্ষার বিকল্প নেই — শামা ওবায়েদ
- আপডেট সময় : ০৬:৫০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

আলামিন নগরকান্দা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা ও সলথায় ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি / সমমানের জিপিএ – ৫ প্রাপ্তদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর – ২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন” শিক্ষিত জাতি গড়তে হলে শিক্ষার বিকল্প নেই”। তিনি আরও বলেন প্রতিবছর জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
শুক্রবার নগরকান্দা উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের আয়োজনে, অডিটোরিয়ামের হল রুমে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ রিংকু।
২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের জিপিএ – ৫ প্রাপ্ত উপজেলার ৫২ জন শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নের শিক্ষার্থীরাও অন্তর্ভূক্ত ছিলো।
কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমানের উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহকারী এটর্নি জেনারেল জুয়েল মুন্সী সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা উত্তর যুবদলের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, গোলজার শরীফ, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, জামাল হোসেন, তালুকদার মোরাদ হোসেন, হাফিজুর রহমান, একে আজাদ তালুকদার, মাহামুদুল হাসান বাবু, ছাত্রদলের নেতৃবৃন্দ, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


























