ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী সভা ঘিরে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার উলানিয়া হাট মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন সালথার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ নুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার

গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণা শুরু বিএনপি মনোনীত প্রার্থীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে দোয়া, র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান। এ লক্ষ্যে গাজীপুর-১ আসনের কোনাবাড়ি কাশিমপুর সহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক লোক স্বতঃস্ফুর্ত ভাবে কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকায় জড়ো হন। তাদের অংশ গ্রহণে দোয়া মাহফিল শেষে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের নেতৃত্বে বিশাল একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার কালিয়াকৈর ট্রাক-ষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার, হিজলতলী, সাহেববাজার বাইপাস, খাড়াজোড়া হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা, পৌর বিএনপি ও অংগ্রসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী মজিবুর রহমান বলেন, আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক প্রত্যাশা নিয়ে আমাকে ধানের শীষে মনোনয়ন দিয়েছেন। সেই ধানের শীষের সমর্থনের জন্য আজকে এই র‌্যালীতে লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, আমাকে ধানের শীষের প্রার্থী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক করেছেন নাকি ভুল সিদ্ধান্ত দিয়েছেন? এই বার্তা দিতেই র‌্যালীতে লক্ষ লক্ষ লোক অংশ গ্রহণ করেছেন। আজকের এই র‌্যালীতে শুধু আমাদের দলীয় নয়, কৃষক শ্রমিক, সাধারন জনতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেছেন। আমাদের একটি বড় প্রত্যাশা আমাদের মা সুস্থ হয়ে উঠবেন। সকলের প্রত্যাশায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং এই নির্বাচনের নেতৃত্ব দিবেন। দেশবাসীর দোয়া ও তারা ভোট দিয়ে তিনি পাশ করবেন। আল্লাহর রহমতে তিনি প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত হবেন। আর গাজীপুর-১ আসন সরকার গঠনে একটা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আজকের এই র‌্যালী সেই বার্তাও দিয়েছে। এ সময় র‍্যালিতে অংশগ্রহণ করেন কালিয়াকৈর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও কোনাবাড়ি এলাকারসহ গাজীপুর-১, আসনের সকল পর্যায়ের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা।

###
তাং ০৯/১২/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণা শুরু বিএনপি মনোনীত প্রার্থীর

আপডেট সময় : ০৩:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫