ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে মিলছে ৬০-১৬০ টাকার গ্যাস চালকের সময় অপচয় হচ্ছে ৫-৬ ঘণ্টা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে  মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার শিবচরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  সদরপুরে ক্রয়কৃত জমি জবর।দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

পত্নীতলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৪৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স পাঠিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলিমুজ্জামান মিলন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, প্রবাসী কল্যাণ ব্যাংক পত্নীতলা শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহাব, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, এনজিও ফোরাম পত্নীতলার সমন্বয়কারী আসির উদ্দিন এবং নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় প্রবাস জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন প্রবাস ফেরত চক মহেশ গ্রামের আবুল কালাম আজাদ আতোয়ার। তিনি দালালের খপ্পরে পড়ে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে বিদেশে যেতে আগ্রহীদের বিএমইটি কার্ড গ্রহণ করে দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদভাবে বিদেশ যাওয়ার আহ্বান জানান বক্তারা।

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
০১৭৫৭৬০২৮৯৮

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫