ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার উদ্ধার দুটি চোরাই মোটরসাইকেল, আদালতে প্রেরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৫২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

ফরিদপুর শহরে ধারাবাহিক মোটরসাইকেল চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালি থানা পুলিশ ওই সাতজনকে গ্রেপ্তার করে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত পনেরো দিনে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। সর্বশেষ ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনায়িদ হাবিব নামে এক শিক্ষকের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করা হয়।
শনিবার রাতভর পরিচালিত অভিযানে পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ডিসকভার ১২৫ সিসি ও একটি অ্যাপাচি ৪ভিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ফরিদপুর সদর উপজেলার ইব্রাহীমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকদার (২৬), শোভারামপুর কবিরের মোড় এলাকার মৃত সাদেক সরদারের ছেলে সিদ্দিক সরদার (৪০), আলীপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্যার ছেলে তাসফিক মাহমুদ তামিম (২০), সরোয়ার হোসেন সরোর ছেলে আশিকুল ইসলাম অনিক (২২), মৃত ইউনুস শেখের ছেলে রাতুল শেখ (২২), চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ (২৪) এবং নড়াইল জেলার নড়াগাতী উপজেলার চান্দের চর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম (৩৪)।
অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ও অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। তাদের ব্যবহৃত বিশেষ ধরনের মাস্টার চাবি রয়েছে, যার মাধ্যমে সহজেই যেকোনো মোটরসাইকেল চালু করা সম্ভব। এর আগেও তারা একাধিকবার গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মোটরসাইকেল চুরির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
রবিবার দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা তিনটি পৃথক মামলায় গ্রেপ্তারকৃত সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার উদ্ধার দুটি চোরাই মোটরসাইকেল, আদালতে প্রেরণ

আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫