সংবাদ শিরোনাম ::
সদরপুরে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৫০৬ বার পড়া হয়েছে

সদরপুর থেকে শিমুল তালুকদার
দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে চলমান রয়েছে “ডেভিল হান্ট ফেজ-২” এর অপারেশন। তারই ধারাবাহিকতায় উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
আটক কৃত ব্যক্তির নাম জালাল উদ্দীন সেক। তিনি চর বিষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
২১ ডিসেম্বর( সোমবার) দেরটার দিকে জালালের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ আব্দুল আল মামুন শাহ্ বলেন, সদরপুর উপজেলার আইন -শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধে আগামীতেও ডিভিল হান্ট ফেজ- ২ অপারেশন অব্যাহত থাকবে।
আটক কৃত জালাল উদ্দীনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
০১৭১৯১০৩৬১৫
তাং ২১/১২/২০২৫


























