ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ফরিদপুরে রতন শেখ হত্যা মামলার অন্যতম আসামি শ্রাবণ কে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৪৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:

ফরিদপুরে রতন শেখ হত্যা মামলার অন্যতম আসামি শ্রাবণ কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৫ জুলাই ‌রাত অনুমান ১২ .৩০ মিনিটের ‌সময় জনৈক রতন শেখ (৪৫) এর ব্যবহৃত মোবাইল নাম্বারে একটি কল আসলে সে বাসা থেকে বের হয়ে নিখোজ হলে তার স্ত্রী সম্ভাব্য স্থানে খোঁজখোজি করে না পেয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি সাধরণ ডায়ারী করেন। পরবর্তীতে তার স্ত্রী লোকমুখে সংবাদ পান যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ডিগ্রীরচর নমডাঙ্গীর ডকইয়ার্ড এলাকায় পদ্মা নদীতে
একটি অজ্ঞাতনামা লাশ ভাসছে।
উক্ত সংবাদ পেয়ে রতনের স্ত্রী ঘটনাস্থলে পৌছে তার স্বামী রতন শেখ এর লাশ সনাক্ত করে। পরবর্তীতে স্ত্রী জানতে পারে যে, গত ২৫ জুলাই রাত অনুমান ৪. টায় অজ্ঞাতনামা আসামিরা পরস্পর ‌যোগসাজসে পূর্ব শত্রুতার জেরধরে তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পদ্মা নদীতে ফেলে দেয়।
এ ঘটনায় রতনের ‌ স্ত্রী বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ৫৮, তারিখ- ২৮/০৭/২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিকাল আনুমানিক ৫:৩০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর এবং সিপিএসসি লালবাগ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায়
ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বেরীবাধ এলাকা
থেকে উক্ত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি শ্রাবণ (২৮),
পিতা- ফরহাদ শেখ,
সাং- ফরিদাবাদ,
থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে রতন শেখ হত্যা মামলার অন্যতম আসামি শ্রাবণ কে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপডেট সময় : ০২:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫