ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী সভা ঘিরে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার উলানিয়া হাট মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন সালথার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ নুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার

কক্সবাজারের উখিয়া জালিয়া পালং আলোচিত সৈয়দ হোসাইন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৩৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি আমিন

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দিঘীর বিল এলাকায় সংঘটিত আলোচিত সৈয়দ হোসাইন (৫৫) হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম রিফাত (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্রে জানা যায়, গত (২৩ ডিসেম্বর) বিকালে সৈয়দ হোসাইন বাড়ির পাশের অলি আহমদের দোকানে চা খেতে যান। এ সময় দোকানের বারান্দায় আগে থেকেই অবস্থান করছিলেন তার নাতি সম্পর্কীয় সাইফুল ইসলাম রিফাত। পারিবারিক সম্পর্কের সূত্রে দু’জনের মধ্যে কথাবার্তা চলাকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে রাগান্বিত হয়ে সাইফুল ইসলাম রিফাত দোকানের সামনেই সৈয়দ হোসাইনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহত সৈয়দ হোসাইনকে উদ্ধার করে উখিয়ার কোর্ট বাজারস্থ অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। আসামি আত্মগোপনে থাকলেও তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায়, কক্সবাজারের একটি অভিযানিক দল হাজির পাড়া এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলাম রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কক্সবাজারের উখিয়া জালিয়া পালং আলোচিত সৈয়দ হোসাইন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫