ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

যৌথবাহিনীর অভিযানে তারার মেলা রোডে ইয়াবা-হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৫২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার তারার মেলা রোড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যৌথবাহিনীর তৎপরতায় ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা গেছে, রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ফরিদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক লেনদেনের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— আরিফিন হাসান তৌফিক (২২), হোসেইন ইসলাম শাওন (১৭) ও ইউমা আব্দুল্লাহ (১৭)। অভিযানে তাদের হেফাজত থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ পিস হেরোইন উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফরিদপুর সদর এলাকায় ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল এবং কৌশলে প্রশাসনের নজর এড়িয়ে কার্যক্রম চালিয়ে আসছিল।
যৌথবাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত উদ্যোগে মাদক কারবারিরা আইনের আওতায় আসছে, যা সমাজকে মাদকমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখছে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চলমান থাকবে। অভিযানের পর আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যৌথবাহিনীর অভিযানে তারার মেলা রোডে ইয়াবা-হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৩:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬