ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

নির্বাচন–গণভোট সামনে রেখে উলিপুরে মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ভোটার উপস্থিতি বৃদ্ধি ও ভোটাধিকার প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকার।

মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন দৈনিক আজকের কাগজ ও বাংলা ভয়েস-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোবাশ্বের নেছারী, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম বাবুল, দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক ফিরোজ কবির কাজল, মতলবুর রহমান মঞ্জু, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, উলিপুর প্রেসক্লাব সদস্য খালেক পারভেজ লালু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রুকুনুজ্জামান মানু ও হাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সভায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার উপস্থিতি বৃদ্ধি, ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা সৃষ্টি এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ ও শিক্ষা খাতের মানোন্নয়নে উঠান বৈঠক আয়োজন এবং পরামর্শমূলক সেবা কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান বলেন,

“দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি জনগণের হাতেই রয়েছে।”

তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে উপজেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহ চিহ্নিত করা হচ্ছে। এ কাজে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদকর্মীদের সহযোগিতা নির্বাচন ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে বলে তিনি মন্তব্য করেন।#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচন–গণভোট সামনে রেখে উলিপুরে মতবিনিময়

আপডেট সময় : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬