ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি।  নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়েছে পৌরসভা বিএনপি’র মতবিনিময় ও গন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি হেলেন জেরিন খান ‎ পত্নীতলায় কৃষকের তথ্য সংগ্রহের উদ্ধোধন পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপ পরিচয়ে প্রতারণা, আটক ১ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

সাভারে ডিবি’র ঝটিকা অভিযান: ইয়াবা ব্যবসায়ী ও ৬ জুয়ারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রুবেল হোসেন সাভার প্রতিনিধি :

সাভারে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)-এর পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী এবং ছয়জন পেশাদার জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে গত ২২ জানুয়ারি রাত আনুমানি সাড়ে ১০টার সাভার থানাধীন শিমলতলা এলাকা থেকে মোঃ আক্তার হোসেন (৩৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ ঘটনায় সাভার থানায় মামলা নং-৫৭/২০২৬ দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, গত ২৩ জানুয়ারি রাত আনুমানিক ০১:৩০ মিনিটে সাভার থানাধীন মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম (৩৮), পলাশ চন্দ্র প্রসাধ (৩৫), বাবুল হোসেন (৪০), মোঃ পান্নু মিয়া (৫৩), মোঃ হাফিজুল ইসলাম (৪০) ও মোঃ রুবেল মিয়া (২৮) — এই ছয়জনকে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫২টি তাস, ৬,০৪০ টাকা নগদ এবং একটি ছাপযুক্ত বিছানার চাদর উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী সাভার মডেল থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৬/২৬ দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাভারে ডিবি’র ঝটিকা অভিযান: ইয়াবা ব্যবসায়ী ও ৬ জুয়ারি আটক

আপডেট সময় : ১০:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬