ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

ফরিদপুর -২ আসনে ধানের শীষ এগিয়ে, ভোটারদের দোরগোড়ায় রিকশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ

নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২
আসনে ধানের শীষ প্রতীকে প্রথমবারের মতো লড়ছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তার বাবা বর্ষীয়ান রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী। এ ছাড়া তিনি ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। বাবার সুনামের পাশাপাশি দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নিজেকে জনগণের কাছে সমান জনপ্রিয় করে তুলেছেন শামা ওবায়েদ, যা তাকে নির্বাচনে অন্য সব প্রার্থী থেকে এগিয়ে রাখছে বলে মনে করছেন এই আসনের ভোটাররা।

এখান থেকে প্রবীণ আলেম মো. আকরাম আলী (ধলা হুজুর) বাংলাদেশ খেলাফত মজলিস থকে রিকশা প্রতীকে নির্বাচন করছেন। জামায়াতে ইসলাম তাকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী রাখেনি। তারপরও তরুণ ভোটারদের আগ্রহ কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদকে ঘিরেই

এ ছাড়া এ আসনে আকরামুজ্জামান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীকে, ফারুক ফকির গণধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে, মোহাম্মদ নাজমুল হাসান বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে, শাহ মো. জামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষ ও রিকশা প্রতীকের মধ্যে হলেও ধানের শীষকেই এগিয়ে রাখছেন ভোটাররা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর -২ আসনে ধানের শীষ এগিয়ে, ভোটারদের দোরগোড়ায় রিকশা

আপডেট সময় : ১১:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬