ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

সুস্থ্য হয়ে আবার স্কুলে যেতে চায় ক্যান্সারে আক্রান্ত সাবিহা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল তালুকদার, সদরপুর 

যে বয়সে স্কুলে যাওয়ার কথা, স্কুলের শিশুদের সাথে হৈহুল্লোড় করার কথা সেই বয়সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সাথে লড়াই করে দুর্বিষহ জীবনের বোঝা হয়ে জীবনপাত করছে ৬ বছরের কোমলমতি শিশু সাবিহা

ফরিদপুরের সদরপুর উপজেলার সতের রশি গ্রামের শহীদ বেপারীর শিশু কন্যা সাবিহা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ মাস পুর্বে কিডনির একটি অপারেশন করানোর পর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় সাবিহার শরীরে ক্যান্সার ধরা পড়ে।
প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগে দীর্ঘদিন তার চিকিৎসা চললেও বিপুল ব্যয়ের কারণে পরিবারটি আর সেই চিকিৎসা চালিয়ে যেতে পারেনি। বর্তমানে তার অবস্থার অবনতি হওয়ায় উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সাবিহা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু সাবিহাকে ঢাকা মেডিক্যালে কেমোথেরাপি দেওয়া হয়েছে । কিছুদিন পরপর প্রয়োজন হচ্ছে রক্তের। পাশাপাশি তার পা ও মেরুদণ্ডে মারাত্মক ঘা সৃষ্টি হয়েছে, যার কারণে প্রতিদিন ড্রেসিং করতে হচ্ছে। তীব্র যন্ত্রণায় প্রায়ই কান্নায় ভেঙে পড়ে শিশুটি।

সাবিহার পিতা শহিদুল ইসলাম বেপারী কান্না জড়িত কন্ঠে জানান,আমি সদরপুর মহিলা কলেজে একজন অবৈতনিক শিক্ষক হিসেবে কর্মরত।মহিলা কলেজে আমার কোন বেতন নেই। বিকাশের দোকান করে সীমিত আয়ের মাধ্যমে সংসার চালাই। আমার মেয়ের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা এখন সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা চালিয়ে নিতে গিয়ে ইতোমধ্যে ধার-দেনা করেও চরম আর্থিক সংকটে পড়েছি।

বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সজীব কর্মকার জানান, সাবিহার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। নিয়মিত কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা না পেলে যে কোনো সময় তার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

এ অবস্থায় সাবিহার পরিবার সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহায়তা কামনা করেছে। তাদের ভাষ্য, দ্রুত আর্থিক সহায়তা পেলে চিকিৎসা চালিয়ে গিয়ে শিশুটির জীবন বাঁচানো সম্ভব হতে পারে।

সাহায্য পাঠানোর ঠিকানা:
শহিদুল ইসলাম (সাবিহার বাবা)
মোবাইল : ০১৭৩৪-৬৬৬২২৫ (বিকাশ ও নগদ)

শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
০১৭১৯১০৩৬১৫
২৪/১/২০২৬
ছবি সংযুক্ত

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুস্থ্য হয়ে আবার স্কুলে যেতে চায় ক্যান্সারে আক্রান্ত সাবিহা

আপডেট সময় : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬