ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

ধানের শীষের পক্ষে রামনগর ইউনিয়নে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ২৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর–২ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে রামনগর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা।
বৃহস্পতিবার রাত আটটায় রামনগর ইউনিয়নের বাড়ই ডাংগী এলাকায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম গিয়াসউদ্দিন আহমদের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকটি পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুর মাহমুদ টগর মন্ডল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতারা বলেন, ফরিদপুর–২ আসনের উন্নয়ন ও জনকল্যাণে শামা ওবায়েদ ইসলাম রিংকু দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে এলাকায় সুশাসন, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল সালাম বেপারী, যুব নেতা খুরশিদ আহমেদ দোলন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রাজ্জাক, বকুল তালুকদার, হাকিম, কালু মন্ডলসহ রামনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণে তাঁর অঙ্গীকার ভোটারদের সামনে তুলে ধরেন। পুরো সভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উঠান বৈঠকটি পরিণত হয় এক প্রাণবন্ত নির্বাচনী আমেজে, যা ফরিদপুর–২ আসনে আসন্ন নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের সক্রিয়তা আরও স্পষ্ট করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধানের শীষের পক্ষে রামনগর ইউনিয়নে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৩:৪৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬