ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

বারবার জরিমানার পরও থামছে না ফসলি জমি নষ্ট করে অবৈধ মাটিকাটা,৮০ হাজার টাকা জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আল-আমিন হোসেন বিজয
, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমির মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ ২০২৬) উপজেলার কল্যাণপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে কৃষি ফসলি জমির মাটি কেটে তা বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করা হচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী জমির ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এ ঘটনায় মো. কামরুজ্জামানের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। তিনি জানান, জনস্বার্থে অবৈধ মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

স্থানীয়রা জানান, বারবার অভিযান ও জরিমানা করা হলেও একটি চক্র নানা কৌশলে ফসলি জমির মাটি কেটে বিক্রি অব্যাহত রেখেছে। এতে কৃষিজমির উৎপাদনশীলতা হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪ মার্চ ২০২৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বারবার জরিমানার পরও থামছে না ফসলি জমি নষ্ট করে অবৈধ মাটিকাটা,৮০ হাজার টাকা জরিমানা।

আপডেট সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬