ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ফরিদপুরের মা ও দুই সন্তানের করুণ মৃত্যু আজকের এই পবিত্র জুম্মার দিনে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি প্রকাশিত সংবাদের প্রতিবাদ কালিয়াকৈর খাবার হোটেলের ডাকাতি প্রস্তুত কালে অস্ত্র সহ ১জন আটক

ফরিদপুরে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর।

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) বিকেলে শহরের অম্বিকা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়াও বক্তব্য দেন ফরিদপুর সদর-১ আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা, ফরিদপুর বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মো. বদরুদ্দিন, ফরিদপুর-২ আসনের খেলাফত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আমজাদ হোসেন এবং সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র মোহাম্মদ আলী আহসান তাসকির। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তাদের অভিযোগ, বিগত সরকার দেশের বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এবং সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। বক্তারা আরও বলেন, দেশের প্রয়োজনীয় সংস্কারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, ২০২৪ সালে যে স্বপ্ন বুকে নিয়ে তরুণরা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং দ্রুত শিক্ষা সংস্কার আইন প্রণয়নের দাবি জানান বক্তারা। পাশাপাশি দেশের প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবিও তোলা হয়। তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মো. বদরুদ্দিন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০১:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬