ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, সমাধিতে শ্রদ্ধা ও দোয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার- ফরিদপুর

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
শনিবার সকালে ফরিদপুর শহরের অম্বিকাপুরে অবস্থিত কবির সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসিম ফাউন্ডেশন, ফরিদপুরের সাংবাদিক বৃন্দ, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি।
বক্তারা বলেন, পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানুষের আবেগ-অনুভূতির এক জীবন্ত দলিল। তাঁর লেখনী নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও শিকড়ের সঙ্গে সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। তারা তরুণ সমাজকে কবির জীবন ও কর্ম থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান।
এ সময় আয়োজকরা জানান, ‘মৃত্যুঞ্জয় কবি’ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে। বইটি প্রকাশিত হলে নতুন প্রজন্ম পল্লীকবি জসীমউদ্দীনের জীবন, সাহিত্য ও অবদানের বিষয়ে আরও বিস্তারিত জানার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, সমাধিতে শ্রদ্ধা ও দোয়া

আপডেট সময় : ০৮:৪৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬