ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার ছদ্মবেশে অভিযান: খালি গায়ে কৃষক সেজে পলাতক ডাকাত গ্রেপ্তার, পুলিশের প্রশংসা ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে অনিয়মের অভিযোগ একই প্রতিষ্ঠানের পুনঃপুন কাজ পাওয়া নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরালো ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: দৃষ্টিনন্দন আয়োজন, দর্শনার্থী বাড়াতে বিশেষ উদ্যোগ গোয়ালচামটে সড়কের পাশে ময়লার স্তূপ: জনস্বাস্থ্য হুমকির মুখে, দ্রুত ব্যবস্থা চায় নগরবাসী পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সদরপুরে সাংবাদিকদের ওপর হামলা: ক্ষমা চেয়ে রক্ষা, বর্জন কর্মসূচি প্রত্যাহার—সতর্ক বার্তা দিলেন সাংবাদিকরা

বোয়ালমারীতে জমি বিরোধে ছোট ভাইকে গুলি করে হত্যা, আটক বড় ভাই ডা. গোলাম কবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম-ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. গোলাম কবিরের (৭২) বিরুদ্ধে। বুধবার (২৫ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিন্টু মোল্লা (৫৭) ওই এলাকার মৃত ইছহাক মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছহাক মাস্টারের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে ডা. গোলাম কবির সবার বড় এবং নিহত মিন্টু মোল্লা পঞ্চম। পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও দায়ের হয়।
ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশে একটি গাছ কাটতে গেলে বড় ভাই গোলাম কবির বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযোগ রয়েছে, গোলাম কবির কৌশলে মিন্টুকে চতুল রেলগেট এলাকায় ডেকে নিয়ে যান এবং সেখানে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টু মোল্লার মৃত্যু হয়।
গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত ডা. গোলাম কবির স্থানীয় রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তিনি কৃষক লীগের ফরিদপুর জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন এবং সর্বশেষ ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর এক আসন থেকে মোটরসাইকেল প্রতীক নিয়ে অংশ নিয়ে পরাজিত হন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোয়ালমারীতে জমি বিরোধে ছোট ভাইকে গুলি করে হত্যা, আটক বড় ভাই ডা. গোলাম কবির

আপডেট সময় : ০৬:৩৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬