ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে আবাসিক হোটেলে হামলা, মালিককে কুপিয়ে জখম; চাঁদাবাজির অভিযোগ। ফরিদপুরে রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, ফসলি জমির ক্ষতি ও জনদুর্ভোগ। ঝুঁকিপূর্ণ ওভারটেকেই প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ ফরিদপুর মহানগর কৃষকদলের প্রচার সম্পাদক বহিষ্কার ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুরে হাসেম জুট ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ড: কোটি টাকার ক্ষতি জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত, সমতাভিত্তিক উন্নয়নে জোর। ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি চান সাহিদা বেগম মধুখালীতে অবৈধ মাটি উত্তোলন: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। সালথায় গভীর রাতে খড়ের ঘরে অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি

ফরিদপুরে আবাসিক হোটেলে হামলা, মালিককে কুপিয়ে জখম; চাঁদাবাজির অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর শহরে একটি আবাসিক হোটেলে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও মালিককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ডোমরাকান্দি এলাকার বাসিন্দা মোঃ সরোয়ার শরীফ তার পিতা আমিন শরীফের ওপর হামলার ঘটনায় কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। আমিন শরীফ হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকার “হোটেল সিটি গার্ডেন”-এর মালিক।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত তমাল (৩০) ও মাহামুদ (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দীর্ঘদিন ধরে হোটেল মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ ১৯ এপ্রিল ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হোটেলের ২য় তলায় প্রবেশ করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে তারা হোটেল মালিক আমিন শরীফকে জোরপূর্বক ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তার হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ সময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা পুনরায় চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে আহত অবস্থায় আমিন শরীফকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে আবাসিক হোটেলে হামলা, মালিককে কুপিয়ে জখম; চাঁদাবাজির অভিযোগ।

আপডেট সময় : ০৬:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬