ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

ফরিদপুরে রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, ফসলি জমির ক্ষতি ও জনদুর্ভোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর জেলা সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি কেটে রাস্তা নির্মাণ ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে ভেকু ব্যবহার করে রাতের পর রাত মাটি কেটে নিয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, আজলবেড়া এলাকার লিটন মেম্বারের নেতৃত্বে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে এলাকার ফসলি জমি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে টলি ও ট্রাক চলাচলের বিকট শব্দে ছোট ছোট শিশুরা ঘুম থেকে জেগে ওঠে। এছাড়া পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এদিকে বৃষ্টি হলে ওই রাস্তা কাদায় পরিণত হওয়ায় চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এ ব্যাপারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা অবৈধ মাটি উত্তোলন বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, ফসলি জমির ক্ষতি ও জনদুর্ভোগ।

আপডেট সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬