ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল এই তাড়ানোকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, আটক ১ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন ফরিদপুরে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৪; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

ভাঙ্গায় ভ্যান উল্টে গৃহবধূ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল 

বিশেষ প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর সদরদী (বাস্তোখোলা) এলাকার বাসিন্দা ইব্রাহিম মাতুব্বরের স্ত্রী সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি ভ্যানের সামনে হঠাৎ কয়েকটি কুকুর দৌড়ে আসে। এ সময় একটি কুকুর ভ্যানের নিচে পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ভ্যানটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনায় ভ্যানে থাকা কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে ইব্রাহিম মাতুব্বরের স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়দের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাঙ্গায় ভ্যান উল্টে গৃহবধূ নিহত

আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬