ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইর বিশেষ অভিযান: লাইসেন্সবিহীন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে সতর্কতা ফরিদপুরে অভিযান চালিয়ে মাদকসহ নারী গ্রেপ্তার সালথায় ছাত্রদলের কমিটি নিয়ে দ্বিমুখী চিত্র: একপক্ষে সংবাদ সম্মেলন, অন্যপক্ষে আনন্দ মিছিল কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা ফরিদপুরে ‘এইচ আর ইন্টারন্যাশনাল বাইক ক্লাব’ এর শুভ উদ্বোধন, বাইকপ্রেমীদের জন্য নানা সুবিধার ঘোষণা আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর  ওসি প্রত্যাহার। নগরকান্দার ডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৩ জন গ্রেফতার

ফরিদপুরে সরকারি জায়গা দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর জেলা সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারি টেক বাজার এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মোঃ খালেকের ছেলে রাকিব ওরফে এসআই কাদের নামের এক পুলিশ কর্মকর্তা ওই স্থাপনা নির্মাণের কাজ পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের প্রভাব খাটিয়ে সরকারি জায়গায় মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, তিনি পুলিশ কর্মকর্তা হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সরকারি জায়গা দখল করে প্রকাশ্যে স্থাপনা নির্মাণ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

অভিযোগের বিষয়ে এসআই কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আগে এই জমি আমাদের বাপ-দাদার ছিল। বর্তমানে জমিটি আমাদের নামে না থাকলেও স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাই আমরা এখানে মার্কেটের কাজ করছি।

তিনি আরও বলেন, আগে যেহেতু এই জায়গা আমাদের ছিল, তাই এখানে আমরা কী করবো সেটা আমাদের ব্যাপার। কে কী বললো তা দেখার সময় আমাদের নেই।

এদিকে স্থানীয়দের দাবি, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি দ্রুত তদন্ত করে এসআই কাদেরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি চলমান নির্মাণকাজ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে সরকারি জায়গা দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।

আপডেট সময় : ০৯:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬