ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

ফরিদপুরের দুর্গাপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ঝুঁকিতে সরকারি সড়ক ও বসতবাড়ি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার দুর্গাপুর ডাবল ব্রিজের পর হাজী মহিউদ্দিন বেপারী জামে মসজিদ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে ভরাট বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সোহেল নামে এক বালু ব্যবসায়ী এ কার্যক্রম পরিচালনা করছেন।

অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের জন্য ড্রেজারের পাইপ সরকারি পাকা সড়কের নিচ দিয়ে নেওয়া হয়েছে। এতে সড়কের বিভিন্ন অংশে ফাটল ও ভাঙনের সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে সরকারি সড়কের পাশাপাশি আশপাশের বসতবাড়ি ও কৃষিজমিও নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, যে স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেটি সরকারি নদীর জমি। তবুও দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

এ বিষয়ে এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে সরকারি সম্পদ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের দুর্গাপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ঝুঁকিতে সরকারি সড়ক ও বসতবাড়ি 

আপডেট সময় : ০৪:০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬