ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি অবস্থায় নিলয় কে উদ্ধার-অপহরণকারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে মিলছে ৬০-১৬০ টাকার গ্যাস চালকের সময় অপচয় হচ্ছে ৫-৬ ঘণ্টা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে  মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার শিবচরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  সদরপুরে ক্রয়কৃত জমি জবর।দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ অভিযানে দুই ফিলিং স্টেশনের তিন ডিসপেন্সিং ইউনিট সিলগালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ফরিদপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে বিশেষ সার্ভিল্যান্স ও স্কোয়াড অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (১ জুলাই ২০২৬) জেলার সদর, নগরকান্দা ও ভাঙ্গা উপজেলার মোট ৯টি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, ভাঙ্গার ঢাকা রোডের মেসার্স সুগন্ধা ফিলিং স্টেশন-এর অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৪০ মিলিলিটার করে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ১৫(৩) ধারা অনুযায়ী ইউনিট দুটি সিলগালা করা হয়।
এছাড়া সদর উপজেলার মহিলা রোডের মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশন-এর অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার কম পাওয়া যাওয়ায় সেটিও সিলগালা করা হয়। একই প্রতিষ্ঠানের পেট্রোল ও ডিজেল ইউনিটে ত্রুটিসীমার চেয়ে কিছুটা কম পরিমাপ পাওয়ায় তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির নিজস্ব ট্যাংকলরির ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নবায়নের পরামর্শ দেওয়া হয়।
অভিযানে মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশন, মেসার্স আলহাজ্ব মজিদ ফিলিং স্টেশন, মেসার্স মিনিবাস ফিলিং স্টেশন, মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন, মেসার্স ফরিদপুর বাইপাস ফিলিং স্টেশন এবং মেসার্স কোমরপুর ফিলিং স্টেশন-এর অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া যায়। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানানো হয়।
অন্যদিকে মেসার্স রংধনু ফিলিং স্টেশন-এর পেট্রোল ও ডিজেল ইউনিটে পরিমাপ সঠিক থাকলেও অকটেন ইউনিটে ত্রুটিসীমার চেয়ে কিছুটা কম পরিমাপ পাওয়ায় সতর্ক করে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড ট্যাংক ও নিজস্ব ট্যাংকলরির ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হওয়ায় দ্রুত ক্যালিব্রেশন সম্পন্ন করার পরামর্শ দেয় বিএসটিআই।
বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুরের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহকারী পরিচালক (মেট) মোসা. আলেয়া খাতুন এবং পরিদর্শক (মেট) মো. জুবায়ের আল সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বিশেষ নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ অভিযানে দুই ফিলিং স্টেশনের তিন ডিসপেন্সিং ইউনিট সিলগালা

আপডেট সময় : ০১:৫৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬