ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩

ফরিদপুর শহরের হোটেল বলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৩০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজারের বিপরীতে অবস্থিত হোটেল বলাকা থেকে শাহরিয়া জাহান (৫৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

হোটেল সূত্রে জানা যায়, দুপুরে হোটেলের বয় দরজার ছিদ্র দিয়ে ভেতরে তাকিয়ে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে এক ব্যক্তির মরদেহ ঝুলতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে হোটেল মালিক মোঃ বাকী বিল্লাহকে জানানো হলে তিনি ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহটি ঝুলন্ত অবস্থান থেকে নামিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

হোটেল মালিক মোঃ বাকী বিল্লাহ জানান, নিহত শাহরিয়া জাহান গত সোমবার (৫ জানুয়ারি) হোটেলে ওঠেন। তিনি প্রতিদিন সকালে বাইরে কাজে যেতেন এবং রাতে হোটেলে ফিরে আসতেন। সবকিছু স্বাভাবিকই ছিল, হঠাৎ করে এমন ঘটনার সাক্ষী হতে হবে তা কল্পনাও করা যায়নি।

নিহত শাহরিয়া জাহানের পিতার নাম মুন্সি আকবর আলী এবং মাতার নাম সুফিয়া খাতুন। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশ জানান ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর শহরের হোটেল বলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬