ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জনসেবামুখী পুলিশিংয়ের অঙ্গীকার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে অবৈধ গাড়ি পার্কিং, ব্যাহত শিক্ষার পরিবেশ সদরপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে ঋণ ও পারিবারিক কলহ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার।  ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার

কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ করলেন ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা:মাদারীপুর প্রতিনিধিঃ

কৃষিখাতে যখন জ্বালানি তেলের সংকটে প্রভাব ফেলতে শুরু করেছে, ঠিক তখনই মাদারীপুরের শিবচর উপজেলার কৃষকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শিবচর উপজেলা প্রশাসন। প্রান্তিক কৃষকদের সেচ কার্যক্রম সচল রাখতে ন্যায্য মূল্যে সরাসরি ১২ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে।

আজ দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। উদ্বোধনের পরপরই কৃষকদের মাঝে ডিজেল বিতরণ শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোরো মৌসুমে সেচকাজে ডিজেলের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকেরা সংকটে পড়েন। পেট্রল পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেকেই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছিলেন না। এ পরিস্থিতিতে ডিপো থেকে সরাসরি ডিজেল সংগ্রহ করে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।

কৃষকরা জানান, আগে পাম্পে গিয়ে নিয়মিত তেল না পেয়ে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এখন সরাসরি ডিজেল পাওয়ায় সেচ কার্যক্রম চালানো সহজ হয়েছে।

শিরুয়াইল ইউনিয়নের কৃষক মোঃ মজিবুর রহমান সরদার বলেন, বোরো মৌসুমে তেল ছাড়া কিছুই করা যায় না। আজ ডিজেল পেয়ে অনেকটা স্বস্তি লাগছে। এমন উদ্যোগ থাকলে আমরা ভালোভাবে চাষ করতে পারব।

আরেক কৃষক মোঃ জালালউদ্দীন হাওলাদার বলেন, আমাদের মতো গরিব কৃষকের জন্য এই উদ্যোগ অনেক বড় সহায়তা। আগে পাম্পে গিয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হতো। এখন সরাসরি তেল পেয়ে চাষাবাদ চালাতে সুবিধা হচ্ছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, প্রতিদিন অসংখ্য কৃষক তেল সংগ্রহের জন্য আসছেন। কিন্তু সরবরাহ সংকটের কারণে তারা কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছিলেন না। কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

###
শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
তাং ১১-০৪-২০২৬
মোবা:০১৭১১-০২৭৫১১

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ করলেন ইউএনও

আপডেট সময় : ০২:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬