ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা নগরকান্দায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান, পরিদর্শন করলেন ইউএনও নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জিম গ্রেফতার রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারপ্রতি মিলবে ৩ লাখ ৩৫ হাজার টাকা ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ আটক ২ কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

ফরিদপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও বসতভিটা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব জপি ডাঙ্গি গ্রামের হাজী সফিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, “আরিফ” নামে এক ভরাট বালু ব্যবসায়ী প্রতিবছরই ওই বিল থেকে বালু উত্তোলন করে আসছেন। ফলে আশেপাশের ফসলি জমি ভেঙে যাচ্ছে এবং বিলের পার্শ্ববর্তী বসতবাড়ি ও গোলাঘর মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

এলাকাবাসী আরও জানান, বালু উত্তোলনের কারণে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে যেকোনো সময় জমি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

সরেজমিনে ঘটনাস্থলে গেলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন অভিযুক্ত আরিফ। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি অশালীন ভাষায় গালাগালি করে বলেন, “প্রশাসন আমার কেনা, প্রশাসন আমার কী করবে তা আমি দেখে নেব।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও বসতভিটা।

আপডেট সময় : ০৩:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬