ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু গুরুতর অসুস্থ সদরপুরে ৬০ বছরের ঐতিহ্য: রোগ মুক্তির কামনায় কৃষ্ণপুরে শীতলা পূজা নগরকান্দা-সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা। প্রাথমিক নারী ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট -২০২৬ ফরিদপুরে প্রকাশ্যে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, ফসলি জমি হুমকির মুখে। জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ফরিদপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও বসতভিটা। কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ করলেন ইউএনও ধামইরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার ছদ্মবেশে অভিযান: খালি গায়ে কৃষক সেজে পলাতক ডাকাত গ্রেপ্তার, পুলিশের প্রশংসা

ফরিদপুরে প্রকাশ্যে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, ফসলি জমি হুমকির মুখে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের কাজী ডাঙ্গী গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল এ কার্যক্রম চালিয়ে আসছে।

এলাকাবাসী জানান, নুরুজ্জামান নামে এক বালু ব্যবসায়ী বছরের পর বছর ধরে ওই এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছেন। প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় তারা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশেপাশের ফসলি জমি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। ইতোমধ্যে কিছু জমি ধসে পড়তে শুরু করেছে, যা অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে কৃষিজমি ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে প্রকাশ্যে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, ফসলি জমি হুমকির মুখে।

আপডেট সময় : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬