ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ভেঙ্গে গেল মীর তানভীরের ‎ ইউনিয়ন পরিষদ নির্বাচন করার ঘোষণা দিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কে এম আবু সাঈদ বহরপুরে অগ্নিকান্ডে ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষতি চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা, ১১ উপজেলায় নতুন কমিটি ভাঙ্গায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টে পাঁচ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা মধুখালীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ৫ বছরের কারাদণ্ড শিবচরে রান্না করা খাবার খেয়ে পরিবারের ১০ সদস্য রহস্যজনকভাবে অসুস্থ  সদরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্ভোধন  সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 

নগরকান্দায় আদালতের ১৪৪ ধারা ভেঙে ইতালি প্রবাসীর জমি দখল ও বাঁশ কাটার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন নগরকান্দা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৈলানপুটি গ্রামে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইতালি প্রবাসীর জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ ও বাঁশ কাটার অভিযোগ পাওয়া গেছে।

আদালত সূত্রে জানা যায়, পৈলানপুটি গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ বাদী হয়ে ২/০৬/২০২৬ তারিখে ৩১০/২৬ নং পিটিশন মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় একই গ্রামের মৃত দলিলউদ্দিন শেখের ছেলে মোঃ আইয়ুব আলী শেখ, আইয়ুবের ছেলে হাবিব শেখ ও খায়ের মাতুব্বরসহ অজ্ঞাত ৫/৬ জনকে।

মামলার এজাহারে বলা হয়, নালিশী জমিটি বাদীর সহোদর ভাই জাহিদ শেখ ০২-১০-২০১৩ তারিখে ৫২১২ নং দলিল মূলে ক্রয় করেন। জাহিদ শেখ বর্তমানে ইতালিতে বসবাস করায় জমি বিল্লাল শেখ ও তার মা দেখাশোনা করছিলেন।

অভিযোগে আরও বলা হয়, ২০-০৬-২০২৬ ইং তারিখ সকাল ১০টায় বিবাদীরা লাঠি-সোটা নিয়ে নালিশী জমি দখল করতে আসে। বাধা দিলে বাদীকে মারধর ও জীবনাশের হুমকি দেয়। পরে তারা জমিতে লাগানো বাঁশসহ বিভিন্ন গাছপালা কেটে জমির আকৃতি পরিবর্তনের চেষ্টা করে।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আদালত ২/০৬/২০২৬ তারিখে নগরকান্দা থানার ২৯ নং পৈলানপুটি মৌজার বিএস খতিয়ান নং-২০২৬-১০১২ ও ৫২৫, বিএস দাগ নং-২৫০ এর ১৪.৫০ শতাংশ জমিতে ১৪ ধারা জারি করেন। আদালত উভয় পক্ষকে জমির বর্তমান অবস্থায় থাকতে নির্দেশ দিয়ে ০২/০৮/২০২৬ তারিখে হাজির হতে বলেন।

এ বিষয়ে বাদী মোঃ বিল্লাল শেখ বলেন, “আদালতের আদেশ থাকার পরও বিবাদী আইয়ুব আলী শেখ ও খায়ের মাতুব্বরের নেতৃত্বে, আমার ভাইয়ের লাগানো বাঁশসহ বিভিন্ন গাছ কেটে নিয়ে গেছে,ও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

নগরকান্দা থানার এএসআই মোঃ সুমন আলী আদালতের আদেশটি উভয় পক্ষকে তামিল করেছেন বলে নোটিশে উল্লেখ রয়েছে। এ বিষয়ে মোঃ আইয়ুব আলী শেখের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় আদালতের ১৪৪ ধারা ভেঙে ইতালি প্রবাসীর জমি দখল ও বাঁশ কাটার অভিযোগ

আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬