ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

বালিয়াকান্দির বহরপুরে মাথার উপর পানির ট্যাংকি পড়ে মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফ – স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দির বহরপুরে পানির ট্যাংকি মাথার উপর পড়ে কানিজ ফাতেমা (১৩) নামে  মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এবং আহত হয় এক ছাত্রী। ০৩/০৬/২০২৫ মঙ্গলবার ভোরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর “নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় “এ দুর্ঘটনাটি ঘটে থাকে। মৃত ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউছার সেখের মেয়ে। মেয়েটি ঐ মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী।

যে ছাত্রী আহত হয়েছেন তার নাম (মিম আক্তার (১৪)। সে বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। মিম আকতারও ঐ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, ভোর ৪টা ৫০ মিনিটে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার ওযুখানায় ওযু করতে যায়  ফাতেমা ও মিম। এ সময় ওযুখানার পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো এক হাজার লিটার পানির ট্যাংক খুঁটি ভেঙে ফাতেমা ও মিমের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ফাতেমা মারা যায় এবং মিম আহত হয়।

আহত মীমকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মিমের মাথায় সেলাই দেওয়া হয় । মিম এখন তার নিজ বাড়িতে অবস্থান করছে।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিয়াকান্দির বহরপুরে মাথার উপর পানির ট্যাংকি পড়ে মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যু।

আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫